সিকদার আমিনুল হককে নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি সিকদার আমিনুল হক স্মরণসভায় গতকাল বক্তব্য দেন সৈয়দ শামসুল হক l ছবি: প্রথম আলো
কবি সিকদার আমিনুল হক স্মরণসভায় গতকাল বক্তব্য দেন সৈয়দ শামসুল হক l ছবি: প্রথম আলো

তাঁর কবিতায় বহির্গতের ছায়াপাত আছে, তবে তা গৌণ, মুখ্য হলো অন্তর্জগৎ। বিশাল তার ব্যাপ্তি। মহাসমুদ্রের মতো সর্বক্ষণই তা ফেনিল ও তরঙ্গময়। বিচিত্র ও বর্ণাঢ্য সব মাছের মতো সেখানে তাঁর ভাবনারা সাঁতার কাটে নিরন্তর। তার মধ্যে কিছু হয়তো আমাদের চেনা, অনেকটা অজানা।
কবি সিকদার আমিনুল হকের স্মরণসভার মূল প্রবন্ধে এমন মন্তব্য করেন প্রাবন্ধিক মিনার মনসুর৷ গতকাল ছিল এ কবির একাদশতম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে কবিকে স্মরণ করেছে সিকদার আমিনুল হক কবিতা কেন্দ্র। সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন লেখক সৈয়দ শামসুল হক। সংস্থাটির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে আলোচক ছিলেন মুহম্মদ নুরুল হুদা, কবির স্ত্রী মাসুদা আমিন, কামাল চৌধুরী, ফারুক মাহমুদ প্রমুখ।